FIFA বিশ্বকাপের শেষ আটে আফগানদের কাছে হার ভারতের - 24 Ghanta Bangla News
Home

FIFA বিশ্বকাপের শেষ আটে আফগানদের কাছে হার ভারতের

Spread the love

FIFA অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে আফগানিস্তানের কাছে হেরে গেল ভারত। বৃহস্পতিবার ৮১ থেকে ৮৮ নম্বর স্থানের জন্য আয়োজিত কোয়ার্টার ফাইনাল ম্যাচে ১-২ গোলে হেরে গেল ব্লু কোল্টসরা। এ বার ৮৫ থেকে ৮৮ নম্বর স্থানের জন্য লড়াইয়ে কাজাখস্তানের মুখোমুখি হবে ভারত। হাঙ্গেরির কাছে হেরেছে কাজাখস্তান। ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলেছিল ভারত। ১৫ মিনিটে মহম্মদ মুস্তাফার গোলে এগিয়ে যায় আফগানিস্তান। ২৭ মিনিটে ব্যবধান বাড়ান শাহজ়াদা সুলতানি। ৩৬ মিনিটে ওয়াহেংবাম ভারতের হয়ে এক গোল শোধ করেন। তবে শেষ পর্যন্ত সমতা ফেরাতে পারেনি ভারতীয় দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *