স্থলভাগে আছড়ে পড়ার পর শক্তি হারালেও অর্ণবের প্রভাব এখনও রয়েছে। কলকাতায় বজ্রগর্ভ মেঘ, বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ২৯ ও ৩০ অক্টোবর মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়েও বৃষ্টি হতে পারে।