Calcutta High Court on KMC Election: কলকাতা পুরভোটে আপাতত কোনও বাধা রইল না, আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্টের | Calcutta High Court order on municipal election of kolkata, appeal rejected - 24 Ghanta Bangla News
Home

Calcutta High Court on KMC Election: কলকাতা পুরভোটে আপাতত কোনও বাধা রইল না, আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্টের | Calcutta High Court order on municipal election of kolkata, appeal rejected

Spread the love

কলকাতা হাইকোর্টImage Credit: Bhaswaran BhattacharyaUniversal Images Group via Getty Images

কলকাতা: রাজ্যে যখন পুরভোটের প্রস্তুতি তুঙ্গে, তারই মধ্যে কলকাতা হাইকোর্টে বড় স্বস্তি পেল রাজ্য। পুরভোটে আপাতত আর কোনও বাধা রইল না। কলকাতাকে ভেঙে অর্থাৎ আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) করে ২০৯টি ওয়ার্ড তৈরি করা হয়েছে। সেই ডিলিমিটেশন অনুযায়ীই হবে পুরভোট। কলকাতা পুরসভার ওয়ার্ড পুর্নবিন্যস মামলায় কোন অন্তর্বতী নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

বিরোধীদের করা মামলায় অন্তর্বতী নির্দেশ দেওয়ার আবেদন খারিজ করল হাইকোর্ট। বৃহস্পতিবার আবেদন খারিজ বিচারপতি করল হিরন্ময় ভট্টাচার্যের বেঞ্চ। তবে মামলা খারিজ নয়। পরের শুনানিতে উভয়পক্ষের হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আপাতত কলকাতা পুরসভার ভোটে কোনও বাধা থাকছে না।

সবিস্তারে আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *