BJP on CPIM: বিরোধী দলনেতার ঘরে কেন মার্কস-লেনিনের ছবি! তীব্র কটাক্ষ বিজেপির | BJP attacks CPIM in tripura as pictures of Karl Marx Lenin shown in LOP's room - 24 Ghanta Bangla News
Home

BJP on CPIM: বিরোধী দলনেতার ঘরে কেন মার্কস-লেনিনের ছবি! তীব্র কটাক্ষ বিজেপির | BJP attacks CPIM in tripura as pictures of Karl Marx Lenin shown in LOP’s room

Spread the love

ত্রিপুরা: বাংলায় দুর্গাপুজোর সময় বুক স্টল তৈরি করে কেন মার্কস-লেনিনের বই বিক্রি করা হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছিল এ রাজ্যের বিজেপি নেতৃত্ব। এবার ত্রিপুরায় বিরোধী দলনেতার ঘরে সেই বিদেশি নেতাদের ছবি নিয়ে তীব্র কটাক্ষ করল সে রাজ্যের বিজেপি।

ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ঘরের একটি ছবি ফেসবুক পেজে পোস্ট করেছে সে রাজ্য়ের বিজেপি। এরপর ওই ঘরে কার কার ছবি আছে, তাদের বিরুদ্ধে কী কী অভিযোগ আছে, সে সব বর্ণনা করা হয়েছে একটি ভিডিয়োতে।

সেখানে উল্লেখ করা হয়েছে, পরিচারিকার সঙ্গে সম্পর্ক ছিল কার্ল মার্কসের। ৩০ লক্ষ মানুষের মৃত্যুর জন্য দায়ী ছিলেন লেনিন। ২ কোটি মানুষের খুনের অভিযোগ ছিল স্ট্যালিনের বিরুদ্ধে। এই সব বিদেশি নেতার ছবি কেন জিতেন্দ্রর ঘরে, সেই প্রশ্নই তোলা হয়েছে।

তবে, এভাবে মার্কস-লেনিনের বিরুদ্ধে আক্রমণ করার সংস্কৃতি জনসঙ্ঘের প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিল না বলে মন্তব্য করল সিপিএম। এ রাজ্যের বাম নেতা শতরূপ ঘোষকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “মার্কস বা লেনিন সম্পর্কে শ্যামাপ্রসাদের মতো জনসঙ্ঘের প্রতিষ্ঠাতারা কখনও কিছু বলেননি। এগুলো বিজেপি আমদানি করেছে। তাঁর দাবি, মনিষী বিদেশে জন্মগ্রহণ করলে যদি তাঁকে অপমান করতে হয়, তাহলে এই অজুহাতে এবার ভারতের মনিষীদের বিদেশের মাটিতে অপমানিত করা হতে পারে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *