গর্বিত বাবা শাহরুখ, সুখবর দিয়ে নায়ক লিখলেন… - 24 Ghanta Bangla News
Home

গর্বিত বাবা শাহরুখ, সুখবর দিয়ে নায়ক লিখলেন…

Spread the love

গর্বিত বাবা শাহরুখ, সুখবর দিয়ে নায়ক লিখলেন…

তিনি বরাবরই বলে এসেছেন যে ক্যামেরার পিছনে কাজ করার ইচ্ছা। সেই অনুযায়ী করণ জোহারের সহকারী হিসাবে কাজও করেছিলেন। কথা হচ্ছে শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের। কিছু দিন আগে একটি বিজ্ঞাপনে বোন সুহানা খান এবং বাবা শাহরুখকে পরিচালনাও করেছিলেন তিনি। এবার পাকাপাকি ভাবে পরিচালনায় আসতে চলেছেন আরিয়ান। এই সুখবরই সবাইকে শোনালেন খোদ শাহরুখ।

নিজের এক্স হ্যান্ডেলে বাদশা লেখেন, “আজ একটা বিশেষ দিন, যখন দর্শকদের সামনে একটা নতুন গল্প আনা হচ্ছে। আজকের দিনটি আরও বেশি স্পেশাল কারণ, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও আরিয়ান খান তাঁদের নতুন সিরিজের যাত্রা শুরু করছে নেটফ্লিক্সের হাত ধরে। এই গল্পের সবটাই অশান্ত, নিয়ন্ত্রিতভাবে কিছু বিশৃঙ্খলাও রয়েছে…সাহসী দৃশ্য, প্রচুর মজা এবং আবেগ সবই আছে। এগিয়ে যান আরিয়ানদের বিনোদন দিন। মনে রাখবেন শো বিজনেসের মতো কোনও বিজনেস নেই।”

শোনা যাচ্ছে, ২০২৫ সালে মুক্তি পাবে এই ছবি। প্রযোজকের ভূমিকায় শাহরুখ-গৌরীর প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্ট। মা-বাবা দুজনেরই যে খুব আদরের আরিয়ান তা তো তাঁদের কথা শুনলেই বোঝা যায়। তাই তাঁর কেরিয়ার তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছেন কিং খান। আরিয়ান প্রসঙ্গে একবার গৌরী জানিয়েছিলেন, সুহানা থাকলেও তাঁর ফ্যাশন গুরু হলেন আরিয়ান খান। কোনওটা ট্রেন্ড, মা কোনটা পরবে সব সময় সেই স্থির করে থাকে। ছেলের সঙ্গে গৌরী খানের বন্ডিং ভীষণ ভাল। আরিয়ানের উপদেশ তা ফেলে দেন না গৌরী। উল্টে নিজেই জানান, আরিয়ানের ফ্যাশন সম্পর্কে জ্ঞান প্রচুর। ফলে সে যাই বলে একবাক্যে মেনে নিয়ে থাকেন গৌরী খান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *