৫ মাসে গ্রেপ্তার রাজ্যের ৫ প্রাক্তন মন্ত্রী
পাঁচ মাসে রাজ্যের পাঁচ প্রাক্তন মন্ত্রী গ্রেপ্তার। ১১ মে পুরসভায় নিয়োগে অনিয়মের অভিযোগে গ্রেপ্তার হন সুজিত বসু। ২৬ মে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন দিলীপ মণ্ডল। ৯ জুন ত্রাণসামগ্রী আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করা হয় উজ্জ্বল বিশ্বাসকে। ১৭ জুন আর্থিক অনিয়ম-সহ একাধিক মামলার ভিত্তিতে গ্রেপ্তার হন উদয়ন গুহ। এরপর ২৮ অক্টোবর দুর্গাপুজোর পাস বিক্রিতে আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেপ্তার হন ইন্দ্রনীল সেন।