দিদিকে ব্ল্যাকমেল করে টাকা হাতানো, নাবালিকা বোনকে ধর্ষণের অভিযোগ - 24 Ghanta Bangla News
Home

দিদিকে ব্ল্যাকমেল করে টাকা হাতানো, নাবালিকা বোনকে ধর্ষণের অভিযোগ

Spread the love

আপত্তিকর ছবি দেখিয়ে দিদিকে ব্ল্যাকমেল এবং নাবালিকা বোনকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে। কোচবিহারের ঘটনা। বুধবার অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কোচবিহার মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা দুই বোনের মা। অভিযুক্তের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ। অভিযোগ, প্রথমে তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ওই যুবক। এর পরে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পাঁচ লক্ষ টাকা দাবি করা হয় বলে অভিযোগ। এমনকী ৫০ হাজার টাকাও দেয় তরুণীর পরিবার। এর পরে অভিযুক্ত তরুণীর নাবালিকা বোনকে ধর্ষণ করে নির্জন জায়গায় ফেলে রেখে যায় বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *