‘আমার কিছু জিনিস খারাপ লেগেছে, সেটাই বলেছি’, অর্জুন-বিতর্কের মাঝেই বললেন কৌস্তভ
কী বললেন কৌস্তভ?
কৌস্তভ বলেন, ‘অর্জুন সিং আমার দলের সিনিয়র লিডার। তাঁর সঙ্গে আমার বিরোধ হওয়ার কথাই নয়। আমার কিছু জিনিস খারাপ লেগেছে, সেটাই আমি বলেছি। পরিবারে থাকতে গেলে এই ধরনের বহু জিনিস হয়। কিন্তু আমি আবারও বলছি— আমি যা বলি, সেই জায়গা থেকে সরি না। আমি যা বলেছি, যতদিন আমি বাঁচব সেই কথায় অনড় থাকব। প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে যাঁরা গিয়েছিলেন, তাঁরা বেশির ভাগই বিজেপির নন, অ্যান্টিসোশ্যাল। দল আশ্বস্ত করেছে, যাদের হাতে মণীশ শুক্লার খুনের রক্ত লাগা, তাদের দলে নেওয়া হবে না।’