আগামী বছর অগস্টে জামিয়া মিলিয়ায় ছাত্রসংসদ নির্বাচন হবে, আন্দোলনের মুখে বিজ্ঞপ্তি জারি অবশেষে - 24 Ghanta Bangla News
Home

আগামী বছর অগস্টে জামিয়া মিলিয়ায় ছাত্রসংসদ নির্বাচন হবে, আন্দোলনের মুখে বিজ্ঞপ্তি জারি অবশেষে

Spread the love

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ সালের ১৫ মে-র মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংবিধান অনুমোদন ও কার্যকর করা হবে। আর নির্বাচন হবে ৬ জুলাইয়ের পরে প্রায় ছয় সপ্তাহের মধ্যে। সংবিধান অনুমোদিত হলেই লিংডোহ কমিটির নির্দেশিকা মেনে ছাত্র নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করবে বিশ্ববিদ্যালয়।

পাশাপাশি কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, আন্দোলনে যুক্ত পড়ুয়াদের বিরুদ্ধে জারি হওয়া সমস্ত শোকজ় নোটিস এবং শাস্তিমূলক পদক্ষেপ প্রত্যাহার করা হবে। সেই সঙ্গে বহিষ্কার, সাসপেনশন এবং ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞার আদেশও বাতিল করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *