মানস জাতীয় উদ্যানে নতুন গোলাপি ফুলের সন্ধান, কী এর বিশেষত্ব,কেন বিশেষ এই ফুল?

ভারতের জীববৈচিত্রের ভাণ্ডারে যুক্ত হলো আরও এক নতুন উদ্ভিদ প্রজাতি। অসমের মানস জাতীয় উদ্যানে গবেষকেরা সন্ধান পেয়েছেন গোলাপি ফুলের এক নতুন প্রজাতি। যার বৈজ্ঞানিক নাম Osbeckia assamensis। উদ্ভিদবিজ্ঞানী বার্নালি দাস ও নমিতা নাথ এই প্রজাতিটি খুঁজে দিয়েছেন।

তাঁদের গবেষণা প্রকাশিত হয়েছে উদ্ভিদ বিষয়ক আন্তর্জাতিক জার্নাল Phytotaxa-তে, ২০২৬ সালের ২২ অক্টোবর। এই আবিষ্কার উত্তর-পূর্ব ভারতের সমৃদ্ধ উদ্ভিদবৈচিত্র সম্পর্কে নতুন তথ্য সামনে এনেছে। কেমন দেখতে এই ফুল, কী বিশেষত্ব এর?

গবেষকরা জানিয়েছেন, এই Osbeckia assamensis একটি গুল্মজাতীয় উদ্ভিদ। অর্থাৎ ঝোপের মতো হয় এই গাছটি। সাধারণত ২ থেকে ২.৫ মিটার পর্যন্ত লম্বা এই গাছটি। এর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো উজ্জ্বল গোলাপি রঙের ফুল।

প্রতিটি ফুলের মোটামুটি প্রায় ৩ থেকে ৩.৫ সেন্টিমিটার। ফুলগুলি গুচ্ছাকারে ফোটে এবং একটি গুচ্ছে প্রায় ৩০ থেকে ৩৫টি ফুল থাকতে পারে। তবে এই ফুলের রং ও সৌন্দর্য এমনই যে তা সহজেই নজর কাড়ে।

কখন ফোটে এই ফুল? তবে সারাবছর এই ফুল ফোটে না। এই উদ্ভিদে ফুল ফোটে ও ফল ধরে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থাৎ, বর্ষার শেষভাগ থেকে শীতকাল পর্যন্ত এই উদ্ভিদে ফুল ফোটে।

কোথায় পাওয়া গিয়েছে এই উদ্ভিদ? গবেষকরা জানিয়েছেন, অসমের মানস জাতীয় উদ্যানের তৃণভূমিতে এই পাওয়া গিয়েছে। এই গাছের প্রজাতি খুঁজতে ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে একাধিক বার ওই অঞ্চলে গবেষণা চালানো হয়।

২০২২ সালের ৮ অক্টোবর প্রথম নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরে ২০২৫ সালের অক্টোবরে আরও একটি নমুনা নথিভুক্ত হয়। এরপরই তার সমস্ত প্রকারভেদ, বিশেষত্ব, কখন ফোটে, সব কিছু নথিভুক্ত করা হয়েছে।

তবে এই ফুল যে সম্পূর্ণ নতুন প্রজাতির, তা বুঝতে কিছুটা সময় লাগে। প্রথমে এই ফুলকে কাছাকাছি বৈশিষ্ট্যের Osbeckia nayarii-র সঙ্গে মিলিয়ে ফেলা হয়েছে। পরে এর কাণ্ড, পাতার গঠন, ফুলের বিন্যাস, ফুলের বাইরের অংশ এবং বীজ দেখে এটিকে আলাদা প্রজাতি বলে নথিভুক্ত করা হয়েছে। অর্থাৎ, শুধু ফুলের রং দেখে নয়, উদ্ভিদের একাধিক বৈশিষ্ট্য পরীক্ষা করেই নতুন প্রজাতি হিসেবে শনাক্ত করা হয়েছে।

এর সংরক্ষণ কেন গুরুত্বপূর্ণ? Osbeckia assamensis-কে বর্তমানে IUCN-এর ‘Data Deficient’ শ্রেণিতে রাখা হয়েছে। অর্থাৎ, প্রজাতিটির বিলুপ্তির ঝুঁকি আছে কি না তা নিয়ে পর্যাপ্ত ডেটা নেই। মানস জাতীয় উদ্যান ইউনেস্কোর একটি। এই আবিষ্কার এলাকার উদ্ভিদবৈচিত্র নথিভুক্ত করা ও ভবিষ্যতে সংরক্ষণের পরিকল্পনা তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।