‘বলুন তো, কংগ্রেস ক’টা আসনে জিতেছে’, ব্যালট পেপারে ভোটের পরেও কংগ্রেসের ভরাডুবি নিয়ে কটাক্ষ মোদীর
উল্লেখ্য, উত্তরপ্রদেশে ১১ টি আসন, বিহারে ৮, মহারাষ্ট্রে ৫ এবং কর্নাটকে ৪টি আসনে নির্বাচন হয়েছে। কর্নাটকে এখনও পর্যন্ত ৪টি আসনের ফল সামনে এসেছে। তার মধ্যে তিনটিতে জিতেছে বিজেপি। উত্তরপ্রদেশের ১১টি আসনের মধ্যে বিজেপি পাঁচটি এবং সমাজবাদী পার্টি তিনটিতে জয় পেয়েছে।
মহারাষ্ট্রের পাঁচটি এমএলসি আসনের ট্রেন্ড অনুযায়ী, রাজ্যের ক্ষমতায় থাকা জোট তিনটিতে এবং বিরোধী মহা বিকাশ আগাড়ি (MVA) জোট দু’টি আসনে এগিয়ে রয়েছে। বিহারের ৪টি আসনের ফল সামনে এসেছে। বিজেপি ও আরজেডি একটি করে আসন জিতেছে। ভালো ফল করেছে প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি।