চাকরি যাচ্ছে না ম্যান ইউ কোচ মাইকেল ক্যারিকের
চাপের মুখে থাকলেও আপাতত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচের পদে থাকছেন মাইকেল ক্যারিক। চ্যাম্পিয়ন্স লিগে কোমোর পরে EPL-এ বোর্নমাউথের কাছেও হেরে যায় ম্যান ইউ। সব টুর্নামেন্ট মিলিয়ে টানা আট ম্যাচে জয় না আসায় ক্যারিকের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়। তবে ক্লাব সূত্রের খবর, কামব্যাকের জন্য ক্যারিককে আরও সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ফুটবলারদেরও এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তাই শনিবার চেলসির বিরুদ্ধে জয় তুলে নেওয়াই লক্ষ্য ক্যারিকের।