ক্যান্সারের ওষুধের দাম কমলো ৯৩ শতাংশ পর্যন্ত, রইল তালিকা - 24 Ghanta Bangla News
Home

ক্যান্সারের ওষুধের দাম কমলো ৯৩ শতাংশ পর্যন্ত, রইল তালিকা

Spread the love

NPPA ২৮ অক্টোবর ৫৪৩টি ব্র্যান্ডের ক্যান্সারের ওষুধের নতুন MRP প্রকাশ করেছে। ৯ নভেম্বর থেকে এই দাম কার্যকর হবে। বেশ কিছু ব্র্যান্ডের কিছু ওষুধের দাম অনেকটাই কমে যাওয়ায় সুরাহা পাবে রোগীর পরিবার।

কোন ক্যান্সারের ওষুধের দাম কতটা কমলো?

Palbopro: স্তন ক্যান্সারের নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ব্যবহৃত palbociclib-এর এই ব্র্যান্ডের ১২৫ মিলিগ্রামের ২১টি ক্যাপসুলের প্যাকের দাম ৪০,৪২১.৩৩ টাকা থেকে কমে ২,৭২০ টাকা হয়েছে।

Abiralive: প্রস্টেট ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত abiraterone acetate-এর ২৫০ মিলিগ্রামের ১২০টি ট্যাবলেটের প্যাকের দাম ২৮,০০০ টাকা থেকে কমে ৪,৮৪০ টাকা হয়েছে।

Womazol: স্তন ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত anastrozole-এর ১০টি ট্যাবলেটের প্যাকের দাম ৪৫৮.৮৫ টাকা থেকে কমে ৩৯.৫২ টাকা হয়েছে।

Ivzumab: বিভিন্ন ধরনের ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত bevacizumab-এর ৪০০ মিলিগ্রামের একটি ভায়ালের দাম ৬৯,৮৫২.১২ টাকা থেকে কমে ১৩,৫১২ টাকা হয়েছে।

Samtepa: কেমোথেরাপিতে ব্যবহৃত thiotepa-র ১০০ মিলিগ্রামের একটি ভায়ালের দাম ৮০,০৭১.৮৬ টাকা থেকে কমে ৭,১৫০.৩৩ টাকা হয়েছে।

এই তালিকা আরও অনেক বড়। যদিও বেশ কিছু দামি ওষুধের দাম কমেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *