উঁকি দিচ্ছে ১৮ বছর আগের গ্লোবাল রিসেশনের স্মৃতি
সংবাদসংস্থা ব্লুমবার্গ-এর পরিসংখ্যান বলছে, চলতি বছরে শেয়ারবাজারের অন্যতম প্রধান সূচক নিফটি ইতিমধ্যেই ১৪ শতাংশ নেমেছে। যা বছর শেষ অবধি থাকলে, ২০০৮-এর বিশ্বজুড়ে ফিনানশিয়াল ক্রাইসিস-এর পরে দালাল স্ট্রিট-এর সব থেকে বড় বার্ষিক পতন হতে চলেছে চলতি বছরে। দাবি, সোমবার ২৬ অক্টোবর পর্যন্ত বিনিয়োগকারীদের ৩০ লক্ষ কোটি টাকার মূলধন বাজার থেকে গায়েব হয়ে গিয়েছে। ওই রিপোর্টে আরও দাবি, চলতি বছরে বিশ্ববাজারের নিরিখে ইন্দোনেশিয়া বাদে সব থেকে খারাপ পারফরম্যান্স দালাল স্ট্রিট-এরই।