আইভরি-নীল শাড়িতে নীতা, লাল কুর্তা-সেটে ইশা, Jio IPO লিস্টিংয়ে নজর কাড়লেন আম্বানিরা
দালাল স্ট্রিটে এক নতুন ইতিহাসের সূচনা করল জিও প্ল্যাটফর্মস লিমিটেড। তবে ভারতের শেয়ার বাজারের এই মেগা লিস্টিংয়ের দিনটি কেবল অর্থনৈতিক দিক থেকেই নয়, সমান ভাবে চর্চায় রইল ফ্যাশন ও আভিজাত্যেও। মুম্বইয়ে আয়োজিত এই বর্ণাঢ্য লিস্টিং অনুষ্ঠানে আম্বানি পরিবারের নারীরা তাঁদের সাদামাটা অথচ অত্যন্ত মনমুগ্ধকর রাজকীয় সাজে নজর কাড়লেন। ভারতীয় সাজে নীতা আম্বানি যেমন ছড়িয়ে দিলেন এক স্নিগ্ধতা, ঠিক তেমনই লাল রঙের ঔজ্জ্বল্যে অনুষ্ঠান প্রাণবন্ত করে তুললেন আম্বানি-কন্যা ইশা।
ভারতীয় বুনন ও ঐতিহ্যবাহী ফ্যাশনের প্রতি নীতা আম্বানির টান নতুন নয়। বিশেষ দিনে তিনি বেছে নিয়েছিলেন একটি ক্লাসিক আইভরি (হাতির দাঁতের মতো সাদা) রঙের শাড়ি।
-
ডিজ়াইন ও মোটিফ: শাড়ির পার ও আঁচল জুড়ে ছিল সূক্ষ্ম নীল রঙের ফুল ও হাতির মোটিফ।
-
আঁচল: শাড়ির আঁচলের কোণায় থাকা হালকা নীল রঙের ঝুলন্ত টার্সেল পুরো লুকে এক অপূর্ব মাত্রা যোগ করেছে।
-
গয়না: পোশাকের সঙ্গে প্রতিবার নীতা তাঁর গয়নার সম্ভার দেখাতেও ভোলেন না। এই সাজের সঙ্গে তিনি পরেছিলেন স্টেটমেন্ট ডায়মন্ড ইয়াররিং, হীরের বালা এবং একাধিক স্তরের পার্ল নেকলেস।
মায়ের স্নিগ্ধ রূপের সঙ্গে একেবারে কন্ট্রাস্ট করে ইশা আম্বানি পিরামল বেছে নিয়েছিলেন গাঢ় লাল রঙের কুুর্তা সেট।
-
পোশাকের ধরন: ইশার পরনে ছিল Straight-cut কুর্তা সেট। সঙ্গে ছিল ম্যাচিং ওড়না। এই একরঙা বা মনোক্রোম্যাটিক লুকেই এলিগেন্ট লাগছিল ইশাকে।
-
স্টাইলিং: পোশাক সাধারণ রাখলেও নজর কেড়েছে তাঁর অতিকায় ডায়মন্ড ইয়াররিং ও লাল পাম্প জুতো।
FAQ
প্রশ্ন: Jio IPO লিস্টিং অনুষ্ঠানে নীতা আম্বানি কী ধরনের শাড়ি পরেছিলেন?
উত্তর: নীতা আম্বানি একটি আইভরি রঙের শাড়ি পরেছিলেন, যার পাড় ও আঁচলে নীল রঙের ফুল এবং হাতির নকশা করা ছিল। এর সঙ্গে তিনি একাধিক স্তরের মুক্তোর হার ও স্টেটমেন্ট হীরের অলঙ্কার পরেছিলেন।
প্রশ্ন: ইশা আম্বানি পিরামল লিস্টিং অনুষ্ঠানে কেমন লুকে দেখা গিয়েছিলেন?
উত্তর: ইশা আম্বানি পিরামল একটি গাঢ় লাল রঙের মনোক্রোম্যাটিক স্ট্রেট-কাট কুর্তা সেট। সঙ্গে নজর কেড়েছে বড় হীরের দুল এবং লাল পাম্প জুতো।