Suvendu Adhikari | জোড়া এনকাউন্টারের পর স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
মঙ্গলবার উত্তর ২৪ পরগনার গাইঘাটা ও মুর্শিদাবাদের ধুলিয়ানে জোড়া এনকাউন্টার। গাইঘাটায় ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণ ও খুনে অভিযুক্ত ছিলেন প্রহ্লাদ দাস। দ্বিতীয় ক্ষেত্রে সামশেরগঞ্জের ব্যবসায়ী তথা বিজেপিকর্মী সুজিত মণ্ডলের খুনের মামলায় অভিযুক্ত ছিলেন স্থানীয় বাসিন্দা সামাউল হক। এনকাউন্টার নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘কেউ আইন হাতে তুলে নিলে পুলিশ দাঁড়িয়ে দেখতে পারে না।’ রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলেও দাবি করেন তিনি। পুলিশের দাবি, দু’টি ক্ষেত্রেই তদন্তকারীদের উপর প্রথমে হামলা চালায় অভিযুক্তরা। পালটা গুলি চালায় পুলিশ, তাতেই মৃত্যু হয় দু’জনের। এই দুই ঘটনায় পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়ার কথাও স্পষ্ট করে জানান মুখ্যমন্ত্রী।