‘SIR’-এর ভোটার তালিকা মেনে পুরভোট করাতে চায় কমিশন
কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করা হয়েছে। এ নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের অবসরকালীন বেঞ্চে মামলা হয়েছে। আলিপুরের নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে এ দিনের সর্বদলীয় বৈঠকে সিপিএমের সুব্রত দত্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘খসড়া ভোটার তালিকায় ‘ক্লেমস অ্যান্ড অবজেকশন’ বা দাবি-আপত্তির পর্যাপ্ত সময় রাখা হয়নি।’ কংগ্রেসের আশুতোষ চট্টোপাধ্যায় সর্বদলীয় বৈঠককেই প্রহসন বলে উল্লেখ করেন। তিনি বলেন,‘বরো ও বুথ বিন্যাস কিংবা ওয়ার্ডগুলির সংরক্ষণ সংক্রান্ত কোনও স্পষ্ট তথ্য না দিয়েই তড়িঘড়ি ভোট করাতে চাইছে কমিশন। শুনানি ও আপিলের মাধ্যমে নিষ্পত্তি করা হয়নি।’