শখের বশে সোনা খুঁজতে গিয়ে কেল্লাফতে, মাটি খুঁড়তেই মিলল ১.২ কেজির তাল, রাতারাতি কোটিপতি যুবক
মঙ্গলবার কী মনে হতে লাল মাটি খুঁড়তে শুরু করেন। তার পরেই হাতে মেলে বহু আকাঙ্খিত সোনা। তাঁর সোনা পাওয়ার সেই সোনালি মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মাটির নীচ থেকে সোনার তালের একটা অংশ হাতে লাগতেই আনন্দে চিৎকার করে ওঠেন যুবক, ‘দেখো, কী পেয়েছি দেখো।’ দ্রুত হাতে পুরো সোনার তালটা হাতে তুলে ক্যামেরার সামনে ধরেন তিনি, ‘আমার এখনও বিশ্বাস হচ্ছে না।’