মেট্রো স্টেশনে হেনস্থার শিকার মহিলা, সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো ভাইরাল হতেই যোগাযোগ করল পুলিশ
সূত্রের খবর, সৌপিকা নামে ওই মহিলা মেট্রে রেলে চড়ে যাচ্ছিলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানান, অপরিচিত এক যাত্রী তাঁর অজান্তে তাঁর ভিডিয়োগ্রাফি করছিল। তা দেখে তিনি ভয়ে কাঁপতে থাকেন। পরে ভিডিয়োগ্রাফি করার প্রতিবাদ জানিয়ে মহিলা যাত্রীকে মোবাইল ফোন আনলক করতে বলেন এবং কেন বিনা অনুমতিতে ভিডিয়ো করা হচ্ছিল, তা জানতে চান। এ নিয়ে যাত্রীর সঙ্গে বচসায় জড়ান সৌপিকা। যাত্রীর কাছ থেকে তাঁর মোবাইল ফোন কেড়ে নেন তিনি এবং জানতে চান, ‘আপনি আমার ভিডিয়ো করছিলেন কেন…?’ বচসার মাঝেই ওই যাত্রী নিজের ফোন কেড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাঁর সঙ্গে ওই যাত্রীর বাদানুবাদের দৃশ্যও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সৌপিকা। পরে মেট্রো রেল থেকে নেমে স্থানীয় থানায় তিনি অভিযোগ জানান।