বিদ্যুৎ মাছের নতুন প্রজাতির খোঁজ আরব সাগরের অতলে
এই সময়: আরব সাগরের অচেনা অতল থেকে জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জ়েডএসআই) বিজ্ঞানীদের জালে ধরা পড়ল এক বিদ্যুৎ মাছ! দক্ষিণ-পূর্ব আরব সাগরের গভীর জলে নতুন প্রজাতির এই ইলেকট্রিক রে–টির সন্ধান পেলেন ভারতের গবেষকরা। গায়ের রং গাঢ় নীলচে-কালো, মাছটির বিজ্ঞানসম্মত নাম রাখা হয়েছে টেট্রোনার্সি রামনমূর্তি। উত্তর ভারত মহাসাগরে এই গণের মাছের অস্তিত্বের এই প্রথম নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। আবিষ্কারটি শুধু নতুন এক সামুদ্রিক প্রাণীর হদিশই নয়, একই সঙ্গে ভারতের সমুদ্রের অতলে এখনও কত অজানা জীব লুকিয়ে, সেই কৌতূহলও ফের উস্কে দিল।