পাঁচ দিনেই সাত শিকার! বাঁশবাগানে ঘর বাঘিনির
পিনাকী চক্রবর্তী, বক্সা
সকালে বাঁশবাগান। রাতে বনবস্তি।
এটাই কি পড়শি রাজ্যে বক্সার বাঘিনির রোজের রুটিন হয়ে উঠছে?
অসমের রায়মোনা টাইগার রিজার্ভের দক্ষিণ-পূর্ব দিকে রাজেন্দ্রপুর বনবস্তি সংলগ্ন একটি একশো বিঘার বাঁশবাগানে অস্থায়ী আস্তানা বানিয়েছে বক্সার বাঘিনি বিটিআর টিএফ-১। রায়মোনার জঙ্গল থেকে ওই বাঁশবাগানের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। সারাদিন সে ওই বাঁশবাগানের ভিতরে আবদ্ধ রাখছে নিজেকে। আর রাত হলেই বেরিয়ে চলে আসছে রাজেন্দ্রপুর বনবস্তির দিকে।