নীলগঞ্জে ICAR কর্মীদের বেতন-বিক্ষোভ - 24 Ghanta Bangla News
Home

নীলগঞ্জে ICAR কর্মীদের বেতন-বিক্ষোভ

Spread the love

ব্যারাকপুর নীলগঞ্জে কেন্দ্রীয় পাট ও সহযোগী তন্তু গবেষণা সংস্থান (ICAR-CRIJAF ) অনুসন্ধান কেন্দ্রের সামনে বুধবার অস্থায়ী কর্মীদের বিক্ষোভ। তাঁদের দাবি, চার মাস আগে যে পরিমাণ বেতন পেতেন, বর্তমানে তার অর্ধেক বেতন পাচ্ছেন। এছাড়াও পর্যাপ্ত কাজ পাচ্ছেন না তাঁরা। এই রকম একাধিক দাবিতে সরব হয়েছেন তাঁরা। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মোহনপুর থানার পুলিশ। সমস্যা সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। তবে এই অভিযোগ প্রসঙ্গে ICAR কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *