দুটি ট্রেনের সংঘর্ষে মৃত অন্তত ৪৬, আহত প্রায় ১৭৯ - 24 Ghanta Bangla News
Home

দুটি ট্রেনের সংঘর্ষে মৃত অন্তত ৪৬, আহত প্রায় ১৭৯

Spread the love

স্পেনের টলেডো এলাকায় এক ভয়াবহ রেল দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৪৬ জন। আহত হয়েছেন প্রায় ১৭৯ জন যাত্রী। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে আশঙ্কা প্রকাশ করা হয়েছে,…

স্পেনের টলেডো এলাকায় এক ভয়াবহ রেল দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৪৬ জন। আহত হয়েছেন প্রায় ১৭৯ জন যাত্রী। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, উদ্ধারকাজ যত এগোবে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এই মর্মান্তিক দুর্ঘটনার জেরে স্পেনের রাজধানী মাদ্রিদের সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগকারী প্রধান হাই-স্পিড রেললাইনটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।

স্থানীয় সময় বুধবার সকাল ৯টা নাগাদ স্পেনের টলেডোর মোরা ও ওরগাজের মধ্যবর্তী অঞ্চলে এই দুর্ঘটনাটি ঘটে। রেল অপারেটর আডিফ (Adif) সূত্রে জানা গিয়েছে, ১৪৬ জন যাত্রী নিয়ে রওনা দেও.য়া একটি ‘আইরিও’ (Iryo) ট্রেনের সঙ্গে ৩৯৭ জন যাত্রী বহনকারী একটি ‘রেনফে’ (Renfe) ট্রেনের সজোরে ধাক্কা লাগে। ঘটনার আকস্মিকতায় ট্রেনের কামরাগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং রেললাইনের আশপাশে বগির ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন দৃশ্যে দুর্ঘটনার তীব্রতা স্পষ্ট ফুটে উঠেছে।

দুর্ঘটনার খবর পাওয়ার পরই রেল কর্তৃপক্ষ দ্রুত মাদ্রিদ-আন্দালুসিয়া উচ্চগতির রেলপথে ট্রেন চলাচল স্থগিত রাখার কথা ঘোষণা করে। উরদার মেয়র ম্যানুয়েল গ্যালান জানিয়েছেন, জরুরি পরিষেবা বিভাগ আহতদের সাময়িকভাবে আশ্রয় দেওয়ার জন্য একটি ইনডোর স্পোর্টস হল প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে।

স্পেনের প্রধানমন্ত্রীর শোকবার্তা

এই ভয়ংকর ট্রেন দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি এক বার্তায় জানান, তিনি দেশের পরিবহণ মন্ত্রী এবং ক্যাস্টিলা-লা মানচার প্রেসিডেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন। উদ্ধারকারী দল ও জরুরি পরিষেবাগুলি ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি, দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এখনও পর্যন্ত ঠিক কী কারণে এই সংঘর্ষ ঘটল, তা স্পষ্ট নয়। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সঠিক পরিসংখ্যান জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইজরায়েলে ভোটের ফল নিয়ে ধোঁয়াশা, সরকার গড়তে পারবে না নেতানিয়াহু-বিরোধী শিবিরও?

ল্যাটিন আমেরিকায় ডানপন্থী ঝোঁক থমকে দিয়ে ব্রাজিলের মসনদে ফিরলেন লুলা দা সিলভা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *