প্রাথমিক পরিকল্পনায় কনসার্টের জন্য ৪০০ জন বেসরকারি নিরাপত্তারক্ষী রাখার প্রস্তাব দিয়েছিলেন আয়োজকেরা। কিন্তু দিল্লি পুলিশের মতে, অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শকের সমাগমের কথা মাথায় রেখে এই সংখ্যা যথেষ্ট নয়। তাই ১,৫০০ থেকে ২,০০০ জন নিরাপত্তারক্ষী মোতায়েনের সুপারিশ করা হয়েছে।