ইতালিয়ান লিগে প্রথম গোল মুসোলিনির প্রপৌত্রের, ফিরল ১০৪ বছর আগের ইতিহাস
অফসাইডের ধাক্কা সামলে গোলের উচ্ছ্বাস
সাসুওলোর বিরুদ্ধে ম্যাচের ১৭ মিনিটে গোল করেন মুসোলিনি। প্রথমে অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। কিন্তু পরে VAR চেক করে গোলের সিদ্ধান্ত জানান রেফারি। উচ্ছ্বাসে মেতে ওঠেন ফ্লোরিয়ানি মুসোলিনি। ইতালিয়ান লিগে এটাই প্রথম গোল তাঁর। সিনিয়র দলের হয়ে কেরিয়ারে এই নিয়ে দ্বিতীয় গোল করলেন তিনি। এর আগে ২০২৪ সালে দ্বিতীয় ডিভিশনে জুভে স্তাবিয়ার হয়ে লোনে খেলার সময়ে গোল পেয়েছিলেন এই রাইট-ব্যাক।
ম্যাচে জয় পেতে সমস্যা হয়নি লাজ়িওর। ৩১ মিনিটে ক্রিস্তিয়ান থর্স্টভেট লাল কার্ড দেখায় ১০ জনে হয়ে পড়ে সাসুওলোর। শেষ পর্যন্ত ৬-২ গোলে দাপুটে জয় পায় লাজ়িও। ইতালির শীর্ষস্তরের লিগে এই সাফল্যের পরে খুশি রোমানোও। ম্যাচের শেষে তিনি বলেন, ‘প্রথম গোল করতে পেরে আমি খুব আনন্দিত। তবে তার চেয়েও বেশি খুশি এই জয় নিয়ে। কারণ আমাদের কাছে এই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।’