পুজোয় পর্যটকের রেকর্ড ভিড়ে লক্ষ্মীলাভ জঙ্গলমহলে
এই সময়, ঝাড়গ্রাম: পুজোর কয়েক মাস আগে থেকেই ঝাড়গ্রামের বিভিন্ন হোটেল, রিসর্ট, হোমস্টের বুকিং ফুল হয়ে গিয়েছিল। যার জেরে গত বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে পর্যটকের ভিড়। পুজোর দিনগুলিতে গত বছরের তুলনায় পাঁচ হাজার বেশি পর্যটক বেড়াতে এসেছেন পার্কে। তার থেকে মোটা অঙ্কের আয় হয়েছে পার্ক কর্তৃপক্ষের।