চাই ৩০-এ ৩০! স্পষ্ট বার্তা শুভেন্দুর
সোমবার তমলুকের কাকগেছিয়ায় ভূমিপুজোর অনুষ্ঠানে শুভেন্দু বলেন, ‘আমাদের কাছে এই পার্টি অফিস মন্দিরের মতো। এই কার্যালয়ে দলীয় কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ, ছাত্রছাত্রী, যুবসমাজ এবং নতুন প্রজন্মের প্রতিনিধিরাও আসবেন। তাঁদের সামনে জেলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার ব্যবস্থা করা হবে।’ তিনি জানান, কার্যালয়ে একটি উন্নতমানের লাইব্রেরি ও রিডিং রুম তৈরির পরিকল্পনা রয়েছে। সেখানে জনসংঘ থেকে বিজেপির উত্থান, দলের বিশিষ্ট নেতাদের জীবনী ও বক্তব্য, জাতীয়তাবাদী আন্দোলন এবং পশ্চিমবঙ্গ গঠনের ইতিহাস সংরক্ষণ করা হবে। দেশভাগের ইতিহাসও নতুন প্রজন্মের সামনে তুলে ধরার কথা বলেন তিনি। কার্যালয়ে নেতা-কর্মীদের থাকারও ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমিও এখানে মাঝে মাঝে রাত্রিযাপন করতে চাই। আমিও সর্বক্ষণের একজন সমাজকর্মী, রাজনৈতিক কর্মী।’