আল সিব ক্লাবের বিরুদ্ধে কেমন একাদশ সাজালেন হাবাস? - 24 Ghanta Bangla News
Home

আল সিব ক্লাবের বিরুদ্ধে কেমন একাদশ সাজালেন হাবাস?

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আজ কিছুক্ষণ পরেই এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের পরবর্তী ম্যাচে নামবে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal FC)। যেখানে তাদের লড়াই করতে হবে শক্তিশালী আল…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আজ কিছুক্ষণ পরেই এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের পরবর্তী ম্যাচে নামবে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal FC)। যেখানে তাদের লড়াই করতে হবে শক্তিশালী আল সিব দলের বিরুদ্ধে। গত ম্যাচে আল শর্টার বিরুদ্ধে এগিয়ে থেকে ও পয়েন্ট নষ্ট করেছিল মশাল ব্রিগেড। সেই হতাশা কাটিয়ে এবার অ্যাওয়ে ম্যাচ থেকে সম্পূর্ণ পয়েন্ট ছিনিয়ে আনার লড়াই ময়দানের এই প্রধানের। আগেই সেই কথা জানিয়ে দিয়েছিলেন লাল-হলুদের বর্তমান কোচ আন্তোনিও লোপেজ হাবাস। সবদিক খতিয়ে রেখেই এবার একাদশ সাজালেন তিনি।

যেখানে আজ গোলরক্ষক হিসেবে থাকছেন ফূর্বা লাচেনপা। রক্ষণভাগ সামাল দেওয়ার জন্য থাকছেন জয় গুপ্তা, আনোয়ার আলি, জিভুলিচ এবং লালচুংনুঙ্গা। মাঝমাঠের দখল নেওয়ার জন্য থাকছেন বিপিন সিং, অধিনায়ক মহম্মদ রশিদ, দানি রামিরেজ‌, জিকসন সিং, এডমুন্ড লালরিন্ডিকা। ফরোয়ার্ডে ঝড় তোলার জন্য থাকছেন ভারতীয় স্ট্রাইকার ডেভিড লালহানসাঙ্গা। আপাতত রিজার্ভে থাকছেন প্রভসুখান সিং গিল, হর্দিক ভাট, পিভি বিষ্ণু, ক্রিস ইকোনোমিডিস, একে লোবা, সন্দীপ মান্ডি সহ লুকাস জেলেন্সকি।

প্রয়োজনে তাদের মাঠে নামাতে পারেন হাবাস। তবে আজকের এই ম্যাচ থেকে গোল পার্থক্য বাড়ানোর পাশাপাশি পুরো পয়েন্ট নিশ্চিত করায় অন্যতম লক্ষ্য স্প্যানিশ কোচের।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *