India-China Agree To Patrolling Along LAC: অবশেষে ভারত-চিন সীমন্তে ফিরছে স্বাভাবিকতা, টহলদারি নিয়ে ঐক্যমতে দুই দেশ – Bengali News | Four Years After Galwan Clash, India and China Agree To Patrolling Along LAC
নয়া দিল্লি: গালওয়ান সংঘর্ষের চার বছর পর, অবশেষে ভারত-চিন সীমান্তের অচলাবস্থা কাটার ইঙ্গিত মিলল। সোমবার (২১ অক্টোবর), বিদেশ সচিব বিক্রম মিসরি জানালেন, ভারত ও চিনা সামরিক কর্তাদের বৈঠকে, প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকায় টহলদারির বিষয়ে দুই দেশ ঐক্যমতে পৌঁছেছে। বিক্রম মিসরি বলেন, “গত কয়েক সপ্তাহ ধরে যে আলোচনা হয়েছে তার ফলস্বরূপ, ভারত-চিন সীমান্ত এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর টহলদারি ব্যবস্থার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানো গিয়েছে। এর ফলে দুই দেশের সেনা প্রত্যাহার করার দিকে এগোচ্ছে এবং শেষ পর্যন্ত ২০২০ সালে এই অঞ্চলে যে সমস্যাগুলি দেখা দিয়েছিল তার অবসান ঘটতে চলেছে।”
প্রসঙ্গত, ওই এলাকায় কাদের বাহিনী টহল দেবে, তাই নিয়েই মতানৈক্যে জড়িয়েছিল দুই পক্ষ। প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে চিন সেনা ভারতের নিয়ন্ত্রণাধীন অংশে টহল দিচ্ছে বলে অভিযোগ উঠেছিল। এরপর ২০২০ সালের ১৫ জুন রাতে, গালওয়ান উপত্যকায় দুই দেশের টহলদার বাহিনীর সদস্যরা রক্তাক্ত সংঘর্ষে জড়িয়েছিল। ভারতের ২০ জন জওয়ান শহিদ হয়েছিলেন। চিনের পক্ষ থেকে হতাহতের সংখ্যা কখনই প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন সূত্রে জানা গিয়েছিল, তাদের অন্তত ৪০-৪৫ জন সেনাকর্মীর মৃত্যু হয়েছিল।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।