CNG গাড়ি কিনে বিপদ, ভোগান্তি হাইড্রা টেস্ট ঘিরে
কলকাতার মধ্যে কালীঘাটে অনুমোদিত এক এজেন্ট থাকলেও বর্তমানে পুজোর প্যান্ডেলের কারণে সেখানে পরীক্ষার পরিষেবা ব্যাহত হচ্ছে বলে দাবি ব্যবহারকারীদের। ফলে কলকাতা, বনগাঁ, বসিরহাট কিংবা ডায়মন্ড হারবার—যেখানকার গাড়িই হোক, অনেককেই ছুটতে হচ্ছে চণ্ডীতলায়। চণ্ডীতলা বাজার থেকে প্রায় ছয়-সাত কিলোমিটার ভিতরে মেঠো রাস্তা পেরিয়ে আবু শেখের পোলের কাছে নির্জন এলাকায় একটি সংস্থার ওয়ার্কশপ। সকাল হতেই সেখানে গাড়ির লাইন পড়ছে, পরীক্ষা শেষ হতে বিকেল গড়িয়ে যাচ্ছে। কলকাতা ও শহরতলিতে সিএনজি সরবরাহ করে বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড বা বিজিসিএল। সংস্থার এক অাধিকারিকের বক্তব্য, ‘প্রযুক্তিগত ঝুঁকির কারণে সিলিন্ডারের বৈধতার মেয়াদ শেষ হয়ে গেলে কোনও গাড়িতে গ্যাস ভরা সম্ভব নয়। শহরে প্রয়োজনের তুলনায় হাইড্রা টেস্টের পরিকাঠামো কম। আগামী দিনে সরকার আরও সংস্থাকে এই পরীক্ষার অনুমতি দেবে বলে আশা করছি।’