‘সম্পত্তি ও লিজ নিয়ে বিবাদ...’ গুয়াহাটির হোটেলে লিজহোল্ডারের গুলিতে নিহত মালিক সহ ৫ - 24 Ghanta Bangla News
Home

‘সম্পত্তি ও লিজ নিয়ে বিবাদ…’ গুয়াহাটির হোটেলে লিজহোল্ডারের গুলিতে নিহত মালিক সহ ৫

Spread the love

গুয়াহাটি: সোমবার রাতে অসমের গুয়াহাটি শহরের ব্যস্ত বড়া সার্ভিস (Bora Service) এলাকার একটি হোটেলে ঘটে গেল নৃশংস হত্যাকণ্ড। হোটেলের লিজ হোল্ডার বা ইজারাদারের গুলিতে একই…

গুয়াহাটি: সোমবার রাতে অসমের গুয়াহাটি শহরের ব্যস্ত বড়া সার্ভিস (Bora Service) এলাকার একটি হোটেলে ঘটে গেল নৃশংস হত্যাকণ্ড। হোটেলের লিজ হোল্ডার বা ইজারাদারের গুলিতে একই পরিবারের চার সদস্য সহ মোট পাঁচজনের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়৷ এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। ঘটনার মাত্র এক ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে গুয়াহাটি পুলিশ।

পুলিশ কমিশনার ড. পার্থ সারথি মহান্ত জানিয়েছেন, সোমবার রাত আনুমানিক ৯টা নাগাদ হোটেল বিলাশ ইন (Hotel Bilas Inn)-এ এই হামলার ঘটনা ঘটে। হোটেলটিতে মোট ছ’জনকে গুলি করা হয়, যার মধ্যে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। নিহতরা হলেন হোটেলের মালিক হেলেনা ভড়ালি, তাঁর ভাই ভূদেব ভড়ালি ,হেলেনার ছেলে দেবর্ষি কাশ্যপ, পুত্রবধূ রিনিকি কাশ্যপ এবং তাঁদের চালক নারায়ণ দাস। মৃতদের মধ্যে চারজন একই পরিবারের এবং পঞ্চম জন তাঁদের গ্রামেরই বাসিন্দা। এই গুলিকাণ্ডে আহত হন সত্যেন্দ্র পাঠক (বা সতেন পাঠক) নামে হোটেলের এক তত্ত্বাবধায়ক বা কেয়ারটেকার৷ তিনি বর্তমানে গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা এখন স্থিতিশীল।

হত্যাকাণ্ডের নেপথ্যে সম্পত্তি সংক্রান্ত বিবাদ

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হোটেলটির লিজ বা চুক্তি সংক্রান্ত কোনো সম্পত্তিগত বিবাদের জেরেই এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে। ধৃত অভিযুক্ত ঘনকান্ত গোগোই ওই সম্পত্তিটির লিজহোল্ডার ছিলেন এবং তাঁর সঙ্গেই হোটেল মালিকপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার খবর পাওয়ার পরেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায় এবং অপরাধে ব্যবহৃত লাইসেন্সপ্রাপ্ত ০.৩২ বোরের পিস্তলটি বাজেট করে। বর্তমানে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

রাজনৈতিক প্রতিক্রিয়া

গুয়াহাটির মতো জনবহুল এলাকায় এই ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ ও খুনের ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। অসম কংগ্রেস দলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ‘এক্স’ (X)-এ উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, গুয়াহাটির এই চাঞ্চল্যকর নিরাপত্তা পরিস্থিতি জননিরাপত্তা এবং রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান অবস্থাকে প্রশ্নচিহ্নের মুখে ফেলছে। অবিলম্বে এই ঘটনার দায় নিয়ে কঠোর পদক্ষেপ করার দাবি জানিয়েছে কংগ্রেস।

যুদ্ধের অশনি সংকেত! প্রতিরক্ষা খাতে ২.১২ লক্ষ কোটি অনুমোদন মোদী সরকারের

চিনের মেগা প্রজেক্ট রুখতে সিয়াং বাঁধের পরিকল্পনা কেন্দ্রের, কেন ফুঁসছে অরুণাচলের জেন জি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *