শাহবাজ়ের লড়াকু সেঞ্চুরি, সামির দাপুটে বোলিং, রঞ্জিতে দুরন্ত কামব্যাক বাংলার
শাহবাজ়ের সেঞ্চুরিতে বাংলার কামব্যাক
১৭২ রানে ৬ উইকেট হারিয়েও দারুণ কামব্যাক করেছে বাংলা। এই অবস্থা থেকে দলকে টেনে তোলেন শাহবাজ় ও সুমন্ত। সপ্তম উইকেটে ১০৩ রানের জুটি গড়েন তাঁরা। ৯৫ বলে ৪৯ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি।
তবে হাল ছাড়েননি শাহবাজ়। লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে লড়াই চালান। এমন কঠিন পরিস্থিতিতে লড়াকু সেঞ্চুরি আসে তাঁর ব্যাট থেকে। শেষ পর্যন্ত ২০৩ বলে ১২১ রান করে ড্রেসিংরুমে ফেরেন তিনি। ৮টি বাউন্ডারি ও চারটি ছক্কায় সাজানো ছিল তাঁর এই ইনিংস। ২৭ রান করে এক প্রান্ত আগলে তাঁকে সঙ্গ দেন প্রদীপ্ত প্রামাণিক। ৩৫০ রানে শেষ হয় বাংলার প্রথম ইনিংস।