আল সিবের বিরুদ্ধে প্রথমার্ধে গোলশূন্য ইস্টবেঙ্গল, সুযোগ নষ্ট ডেভিডের
সায়ন সেনগুপ্ত, কলকাতা: আজ এসিএল টুয়ের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে নেমেছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। যেখানে তাদের প্রতিপক্ষ ওমানের শক্তিশালী দল আল সিব। ইতিমধ্যেই শেষ…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: আজ এসিএল টুয়ের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে নেমেছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। যেখানে তাদের প্রতিপক্ষ ওমানের শক্তিশালী দল আল সিব। ইতিমধ্যেই শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ। যেখানে এখনও পর্যন্ত গোলের দেখা মেলেনি। এদিন প্রথমেই দলের মধ্যে একাধিক বদল আনতে দেখা যায় লাল-হলুদ কোচ আন্তোনিও লোপেজ হাবাসকে। গোলরক্ষক থেকে শুরু করে রক্ষণভাগে ও আসে বদল। তাদের নিয়েই আজ ম্যাচ শুরু করেছিল ইস্টবেঙ্গল। বেশ কয়েকবার আক্রমণে ও উঠে আসতে দেখা গিয়েছিল ময়দানের এই প্রধানকে।
তবে গোলের দেখা মেলেনি। এদিন প্রথম থেকেই মাঝমাঠ নিজেদের দখলে রাখতে মরিয়া হয়ে উঠেছিল ওমানের এই ক্লাবের ফুটবলাররা। এমনকি সুযোগ বুঝে বেশ কয়েকবার আক্রমণে এসে লাল-হলুদ রক্ষণে চাপ বাড়ালে ও গোলের দেখা মেলেনি। আনোয়ার আলি থেকে শুরু করে লালচুংনুঙ্গাদের সক্রিয়তায় কোনও বিপদ ঘটেনি। এসবের মাঝেই ম্যাচের ২৯ মিনিটের মাথায় হঠাৎ করেই প্রতিপক্ষের আক্রমণে উঠে এসেছিল লাল-হলুদ ব্রিগেড। গোলের সুযোগ ও পেয়ে গিয়েছিলেন ভারতীয় তারকা ডেভিড লালহানসাঙ্গা।
যদিও গোলের দেখা মেলেনি। তারপর ৩৪ মিনিটের মাথায় এডমুন্ড লালরিন্ডিকাকে ফাউল করেন প্রতিপক্ষের এক মিডফিল্ডার। সেখান থেকে ফ্রি-কিক আদায় করে নিয়েছিল মশাল ব্রিগেড। সেখান থেকে আক্রমণ সংগঠিত হলেও গোলের দেখা মেলেনি। তারপর সেই বল ধরেই ফের আক্রমণ শানিয়ে ছিলেন আনোয়ার আলি। তবে ক্রস বারের উপর দিয়ে চলে গিয়েছিল সেটি। প্রথমার্ধের পঁয়তাল্লিশ মিনিটের পর অতিরিক্ত এক মিনিট সময় সংযুক্ত করা হয়েছিল ম্যাচ রেফারির তরফে তবে গোল আসেনি।
HT | Goalless at the break. ⚖️
📺 Live broadcast 👉 https://t.co/NetIyK5wai
#JoyEastBengal #ACLTwo #EBFCInAsia https://t.co/T0ff6UOrTF
— East Bengal FC (@eastbengal_fc) October 27, 2026
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.