আমি, নেভি ও এয়ারফোর্সের জন্য বিপুল অঙ্কের অস্ত্র ও সরঞ্জাম কেনার ছাড়পত্র
PIB-এর প্রতিবেদন অনুযায়ী, যে যে সামরিক সরঞ্জাম কেনার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। সেগুলির প্রায় ৮২% ভারতের সংস্থাগুলির কাছ থেকে সংগ্রহ করা হবে। ফলে দেশের ডিফেন্স সেক্টরে আরও গতি আসবে বলে মনে করা হচ্ছে।
Indian Army-র জন্য কী কী সরঞ্জাম?
হাই মবিলিটি ভেহিকল (HMV):
দুর্গম এলাকায় সেনা বাহিনীর যাতায়াত। অস্ত্র ও রসদ সরবরাহ থেকে শুরু করে সামরিক অভিযানে প্রয়োজন।
সেল্ফ প্রপেলড ট্র্যাকড গান সিস্টেম:
দ্রুত জায়গা বদলে বদলে গোলাবর্ষণের জন্য ব্যবহৃত। যে কোনও ভূমিরূপে ব্যবহার করার উপযোগী। দ্রুত আক্রমণের জন্য ব্যবহার করা হয়।
গান শট রেসপন্স সিস্টেম (GSRS):
বিপক্ষের গোলাগুলির উৎস চিহ্নিত করতে ব্যবহার হয়। তথ্য বলছে, বিশেষ ধরনের সেন্সরের সাহায্যে কোন দিক থেকে শত্রুপক্ষ গুলি চালাচ্ছে তা বোঝা যায়। কী ধরনের অস্ত্র ব্যবহার করা হচ্ছে, সেটাও বোঝা যায়।
এছাড়াও, লাইট মাল্টি-রোল হেলিকপ্টার, ভেরি শর্ট-রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম (VSHORADS), অ্যান্টি-ড্রোন সিস্টেম রয়েছে তালিকায়। এছাড়াও, একাধিক ধরনের আধুনিক ড্রোন রয়েছে, যার মধ্যে C-UAS থেকে শুরু করে লং রেঞ্জ কামিকাজে ড্রোনও রয়েছে। সেনার জন্য ইন্টিগ্রেটেড সার্ভেইল্যান্স অ্যান্ড স্ট্রাইক সিস্টেম কেনার প্রস্তাব রয়েছে।