আমি আশা করেছিলাম হয়তো বাবা কিছুদিন পরে ফিরবে: ভরত কল-কন্যা আরিয়া
অভিনেতার স্ত্রী জয়শ্রী বলেন, ‘আমার আর আরিয়ার মনের ইচ্ছে হয়তো পূরণ হলো না। কিন্তু তাও বলব তুমি একজন ফাইটার। সত্যিকারের হিরো, ভালো মনের মানুষ। সকলের মন জয় করেছো। অনেকেই বেরিয়ে গিয়েছে ওই ঘর থেকে, কিন্তু তোমার জন্য সকলের চোখে যে জল দেখেছি, সেটা আর কারও ক্ষেত্রে দেখিনি। তোমায় যারা চেনে না, তারা আমায় অনেক খারাপ কথা বলেছে কমেন্টে। তাদের উদ্দেশে বলি, ক্ষমা করে দিলাম। আপনাদের সুবুদ্ধি হোক। ভরত তোমার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে।’