বাহরিনের বিরুদ্ধে রুদ্ধশ্বাস থ্রিলারে জয়, FIFA বিশ্বকাপে ৪ ম্যাচে অপরাজিত ভারত
প্রথমার্ধে দুই গোলে এগিয়ে ভারত
ম্যাচের শুরুতে ভারত ও বাহরিন, দুই দলই সতর্কভাবে খেলছিল। বল দখলের লড়াই চললেও প্রথম দিকে গোলের সুযোগ তৈরি করতে পারেনি কোনও পক্ষ। সপ্তম মিনিটে দূর থেকে জোরালো ভলি নিয়েছিলেন সোহিল। তবে তাঁর শট লক্ষ্যভ্রষ্ট হয়। ১৪ মিনিটে ভারতের ম্যাকডনিশকে একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে আটকে দেন বাহরিনের গোলকিপার আবদুল্লা আলরোয়াইয়েই।
তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ভারতকে। ১৬ মিনিটে অধিনায়ক বীরজিৎ সিং আমোমের পাস থেকে গোল করেন ম্যাকডনিশ। বক্সের বাইরে থেকে চলতি বলে শট নেন তিনি যা জালে জড়িয়ে যায়। এর ঠিক তিন মিনিট পরে ব্যবধান বাড়ায় ভারত। অ্যাটাকে উঠে বিপক্ষের থেকে বল কেড়ে নিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে গোল করেন লালরেমরুয়াতফেলা। প্রথমার্ধের শেষে ২-০ গোলে এগিয়ে ছিল ভারত।