মার্কিন মুলুকে বৃহত্তম স্টিল প্লান্ট গড়বে এসার গ্রুপ
এবং যেখানে টাটা স্টিল, জেএসডব্লিউ স্টিল, আর্সেলর মিত্তল-এর মতো ‘বিশ্বখ্যাত’ প্রবল প্রতিপক্ষ মুখিয়ে রয়েছে এ হেন ‘ডিল’ পকেটে পুরতে, সেখানে বাজিমাত করে দিল এমন এক সংস্থা, যার ভারতেরই একাধিক ব্যবসা দেনায় ডুবে চলে গিয়েছে অন্য হাতে। ২০১৭ সালে এসার অয়েল প্রায় ১,৩০০ কোটি ডলারে কিনে নেয় রসনেফ্ট নেতৃত্বাধীন কনসর্টিয়াম। সংস্থার ফ্ল্যাগশিপ স্টিল বিজ়নেস এসার স্টিল ইন্ডিয়া দেউলিয়া খাতায় নাম লেখানোর পর ২০১৯ সালের ডিসেম্বর মাসে তা যৌথ ভাবে কিনে নেয় আর্সেলরমিত্তল এবং নিপ্পন স্টিল। এসার কর্তৃপক্ষ তারপর জানিয়ে দেয়, গোষ্ঠী নিজেদের ব্যবসার পোর্টফোলিও রিস্ট্রাকচারিং করে শুধুমাত্র নির্দিষ্ট কিছু ক্ষেত্রেই সীমিত ভাবে পরবর্তী দিনে এগোবে।