দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, তীব্র চাঞ্চল্য মেদিনীপুরে
মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে কোনও নিরাপত্তা নেই বলে অভিযোগ জানিয়েছেন বাস মালিকরা। আংশিক ভাবে ক্ষতিগ্রস্ত বাসের মালিক তনয় প্রতিহার বলেন, বাসস্ট্যান্ডে কোনও নিরাপত্তা নেই। বাসস্ট্যান্ডের কোথাও সিসি ক্যামেরাও নেই। অন্য এক বাসের মালিক বিশ্বজিৎ মুখোপাধ্যায়ের গলাতেও একই সুর। তাঁর দাবি, আগুন লাগার সুযোগে কেউ বা কারা অন্য একজন মালিকের বাস চুরি করে নিয়ে পালাচ্ছিল। তাঁর দাবি, বাসস্ট্যান্ড থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে বাসটিতে যান্ত্রিক সমস্যা হওয়ায় বাসটি ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা।