চার মাস বন্ধ সংস্থা, ১৭ কোটি নিয়ে গায়েব প্রতারকরা - 24 Ghanta Bangla News
Home

চার মাস বন্ধ সংস্থা, ১৭ কোটি নিয়ে গায়েব প্রতারকরা

Spread the love

এই সময়, স্বরূপনগর: অতিরিক্ত লাভের আশায় বেসরকারি আর্থিক সংস্থায় টাকা রেখে প্রতারিত কয়েক হাজার মানুষ। টাকা ফেরতের দাবিতে থানার সামনে ধর্না দিলেন অমানতকারীরা। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে স্বরূপনগর থানার সামনে। ধর্নায় বসা প্রাতারিত আমানতকারীদের দাবি, রেকারিংয়ে টাকা জমা রেখে দ্বিগুণ ফেরত পাওয়ার আশায় সঞ্চিত টাকা জমা করেছিলেন বহু মানুষ। কিন্তু মেয়াদ পেরিয়ে গেলেও টাকা ফেরত না পাওয়ার অভিযোগ ওঠে আস্থা নামক বেসরকারি আর্থিক সংস্থার বিরুদ্ধে। প্রায় ২ হাজার আমানতকারীর ১৭ কোটি টাকা নিয়ে সংস্থার কর্তারা উধাও হয়ে গিয়েছেন বলে অভিযোগ। প্রায় চার মাস ধরে বন্ধ সংস্থার অফিস। এ দিন টাকা ফেরতের দাবিতে থানার সামনে জড়ো হয়ে ক্ষোভ উগরে দিলেন প্রতারিত আমানতকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *