হিমাচল প্রদেশে প্যারাগ্লাইডিং করার সময়ে মৃত্যু বুলগেরিয়ার পর্যটকের
প্যারাগ্লাইডিং করার সময়ে দুর্ঘটনায় মৃত্যু বুলগেরিয়ার পর্যটকের। হিমাচল প্রদেশের ধরমশালা এলাকায় প্যারাগ্লাইডিং করার সময়ে আহত হয়েছেন আরও এক পর্যটক। উদ্ধার করা হয়েছে ওই বিদেশি পর্যটককে। রবিবার বিকেলে ধরমশালার খানাইরায় রাইজিং স্টার পিক প্যারাগ্লাইডিং করতে গিয়েছিলেন তাঁরা। তখনই এই দুর্ঘটনা ঘটে। সোমবার উদ্ধার হয়েছে বিদেশি ওই পর্যটকের দেহ। কী কারণে এই দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকরা।