সাফের প্রস্তুতি শিবিরে মোহনবাগানের তিন তরুণ ফুটবলার
সায়ন সেনগুপ্ত, কলকাতা: আগামী মাসের প্রথম থেকেই শুরু হতে চলেছে ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship) আসর। যেখানে অংশগ্রহণ করতে চলেছে মোট ছয়টি দেশ। উক্ত টুর্নামেন্টের…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: আগামী মাসের প্রথম থেকেই শুরু হতে চলেছে ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship) আসর। যেখানে অংশগ্রহণ করতে চলেছে মোট ছয়টি দেশ। উক্ত টুর্নামেন্টের গ্ৰুপ ‘এ’তে রয়েছে বাংলাদেশ সহ শ্রীলঙ্কা ও ভুটান দল। অন্যদিকে, গ্ৰুপ ‘বি’তে রয়েছে ভারত। তাদের সাথে রয়েছে পাকিস্তান ও মালদ্বীপ। আগামী ৫ই নভেম্বর ভারতের প্রথম ম্যাচ। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে পাকিস্তান। তারপর ১১ই নভেম্বর মালদ্বীপের বিরুদ্ধে খেলতে নামবে ব্লু-টাইগার্স। অতীতের রেকর্ড অনুযায়ী এবার ও নিজেদের সেরাটা দিতে চাইবে ভারত।
তবে শুধুমাত্র এই ফুটবল টুর্নামেন্ট নয়। খুব শীঘ্রই নিউজিল্যান্ডের সঙ্গে ফ্রেন্ডলী ম্যাচে নামবে ভারতীয় ফুটবল দল। সেইদিকে নজর রেখে কাদের স্কোয়াডে রাখা হয় সেটাও এখন দেখার বিষয়। কিন্তু এবার অতীতের সমস্যা কাটিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ফুটবলার ছাড়ল মোহনবাগান সুপার জায়ান্ট। পূর্বে খেলোয়াড়দের চোট আঘাতের পাশাপাশি নানাবিধ সমস্যার কথা মাথায় রেখে খেলোয়াড় ছাড়তে নারাজ ছিল ময়দানের এই প্রধান। তবে এবার তিন তরুণ ফুটবলারদের জাতীয় শিবিরে পাঠাচ্ছে সবুজ-মেরুন।
যাদের মধ্যে রয়েছেন সুহেল আহমেদ ভাট, অভিষেক সূর্যবংশী এবং প্রীয়াংশু দুবে। সব ঠিকঠাক থাকলে আগামী ৩১শে অক্টোবর জাতীয় শিবিরে যোগদান করতে পারেন এই তিন ফুটবলার।