সর্বসম্মতিক্রমে SIR? ফর্ম ৬-এ বদল করা হয়? সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বিস্তারিত জানাল কমিশন - 24 Ghanta Bangla News
Home

সর্বসম্মতিক্রমে SIR? ফর্ম ৬-এ বদল করা হয়? সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বিস্তারিত জানাল কমিশন

Spread the love

সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত

তবে কমিশন এ দিন হলফনামায় জানিয়েছে, নির্বাচন কমিশনের দাবি, ২০২৫ সালের জুন ও অক্টোবর এবং ২০২৬ সালের মে মাসে SIR নিয়ে যে তিনটি নির্দেশ জারি করা হয়েছিল, সেগুলি তিন সদস্যের কমিশনের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতেই নেওয়া হয়। কমিশনের ব্যাখ্যা, কোনও নথি মুখ্য নির্বাচন কমিশনারের (CEC) কাছে উপস্থাপনের আগে সাধারণত বাকি দুই নির্বাচন কমিশনার সেটি পর্যালোচনা করেন। জরুরি প্রয়োজনে ইলেকট্রনিক মাধ্যমে অনুমোদন নেওয়া হয় এবং পরবর্তীকালে তা নথিতে অন্তর্ভুক্ত করা হয়।

২০২৩ সালের মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ, চাকরির শর্ত এবং মেয়াদ সংক্রান্ত আইনের ১৮ নম্বর ধারার উল্লেখ করে কমিশন জানিয়েছে, তাঁদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সেই আইনি কাঠামো মেনেই পরিচালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *