বালি কারবারির সংবর্ধনা ঘিরে দ্বন্দ্বে দুই বিধায়ক, অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব - 24 Ghanta Bangla News
Home

বালি কারবারির সংবর্ধনা ঘিরে দ্বন্দ্বে দুই বিধায়ক, অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব

Spread the love

এত দিন চুপ থাকলেও এই ঘটনা নিয়ে রবিবার মুখ খোলেন বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। এ দিন সকালে পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে ইয়ং স্টার ক্লাবের কালীপুজো উপলক্ষে খুঁটিপুজোয় উপস্থিত হয়ে নাম না–করে পারিজাতের প্রবল সমালোচনা করেন তিনি। বলেন, ‘কেউ যদি মনে করেন, কয়লা ও বালি কারবারিদের দলে নেবেন, তা হলে ভুল করছেন। আমাদের দলের কর্মীরা বাঁশ ও বাটাম নিয়ে প্রস্তুত রয়েছে, একদম সোজা করে দেবে।’ চন্দ্রশেখর এই সঙ্গেই জানান, দু’দিন আগে নিউটন অঞ্চলে ঠিক করে দেওয়া হয়েছে এক তৃণমূল নেতা ও তাঁর অনুগামীদের। কয়লা ও বালির কারবারিদের দলে কোনও ঠাঁই নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *