জ্ঞানেশ কুমার কাণ্ডে রাহুলকে তোপ দিলীপের
রাহুল গান্ধীর বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। সোমবার ইকো পার্কে মর্নিং ওয়াকে গিয়ে তিনি জানান, রাহুল গান্ধী হঠাৎ গায়েব হয়ে যান। তার পরেই ফিরে এসে বিবৃতি দিতে থাকেন। তিনি আরও বলেন, ‘জ্ঞানেশ কুমার কাণ্ডে আর কতদিন রাস্তায় নেমে প্রতিবাদ করবেন রাহুল। মানুষ উৎসবে মেতে আছেন। তাঁর কথায় কেউ কান দিচ্ছেন না।’ উল্টো পাল্টা বক্তব্য না দিয়ে রাহুলকে বরং দেশে ফেরার বার্তা দিলেন তিনি। প্রসঙ্গত, জ্ঞানেশ কুমারের পদত্যাগ-সহ একাধিক ইস্যুতে দিল্লিতে আন্দোলনের ডাক দিয়েছে INDI জোট।