চেন্নাইয়িনের দাপটেও গোল নেই, প্রথমার্ধে আটকে মোহনবাগান - 24 Ghanta Bangla News
Home

চেন্নাইয়িনের দাপটেও গোল নেই, প্রথমার্ধে আটকে মোহনবাগান

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আজ, সোমবার সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের প্রথম হোম ম্যাচে নেমেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাদের লড়াই করতে হচ্ছে দক্ষিণের শক্তিশালী…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আজ, সোমবার সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের প্রথম হোম ম্যাচে নেমেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাদের লড়াই করতে হচ্ছে দক্ষিণের শক্তিশালী ফুটবল ক্লাব চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে‌‌। ইতিমধ্যেই শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ। যেখানে প্রতিপক্ষ দলের ফুটবলারদের একচেটিয়া আক্রমণাত্মক ফুটবল দেখা গেলেও গোলের দেখা মেলেনি। তবে সুযোগ বুঝে বেশ কয়েকবার পাল্টা আক্রমণে উঠে আসতে দেখা গিয়েছিল লি হ্যারি আরউইন থেকে শুরু করে লালিয়ানজুয়ালা ছাংতেদের। যদিও গোলের দেখা মেলেনি।

এদিন ম্যাচের প্রথম থেকেই বল দখলের লড়াইয়ে যথেষ্ট নজর কেড়েছিল চেন্নাইয়িন শিবির। বলতে গেলে মাঝমাঠ থেকে আক্রমণ শানিয়ে ঘন ঘন উঠে আসতে দেখা গিয়েছিল রামোন আন্দ্রাদে থেকে শুরু করে ব্রাইসন ফার্নান্দেজদের। প্রায় ২৭ মিনিটের মাথায় গোলের সুযোগ এসে গিয়েছিল চেন্নাইয়িন এফসির কাছে। মাঝমাঠ থেকে বল নিয়ে আক্রমণে উঠে গেলে ও আসেনি গোল। তারপর ঠিক তিন মিনিটের ব্যবধানেই ফের গোলের সুযোগ এসে গিয়েছিল তাদের কাছে। এবার দুরন্ত শ নিয়েছিলেন ব্রাইসন ফার্নান্দেজ।

যদিও এবার ও আসেনি গোল। পোস্টের উপর দিয়ে চলে গিয়েছিল সেই বল। পরবর্তীতে বাগান ব্রিগেড আক্রমণ শানালেও আটকে যেতে হয়। প্রথমার্ধে গোলের দেখা মেলেনি।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *