আরামবাগে অনুষ্ঠান করতে গিয়ে কী ঘটেছিল অহনার সঙ্গে? - 24 Ghanta Bangla News
Home

আরামবাগে অনুষ্ঠান করতে গিয়ে কী ঘটেছিল অহনার সঙ্গে?

Spread the love

অহনার কথায়, ‘এটা আমার কত নম্বর মাচা, সেটা আমি নিজেও ভুলে গিয়েছি। কারণ, আমি খুব জনপ্রিয় সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’-র সময় থেকে আমি স্টেজ শো করা শুরু করি এবং আমার ৫০০-র উপরে স্টেজ শো হয়ে গিয়েছে এই চার বছরে। এবং অনেক মানুষ ভালোবাসা দিয়েছে, বহু অর্গানাইজার শোতে ডেকেছেন, অনেক ইভেন্ট করেছি তোমাদের ভালোবাসায়। এমন ঘটনা আজ পর্যন্ত কোনও দিন ঘটেনি। প্রথম কথা এই শোটা পাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম ছিল। বলেছিলাম আমায় দশটায় স্টেজ দিতেই হবে। জানি কোনও দিনও মাচায় ওরকম দশটা বললে দশটা হয় না, সেটা সাড়ে দশটা হতেই পারে। ক্লাব কমিটিও রাজি ছিল। আমি কোনও কমিটির সঙ্গে ডিরেক্ট ডিল করি না, আমার ম্যানেজার বা অর্গানাইজার যিনি আছেন চিরঞ্জিত বর্মন, উনি ডিল করেন। অন্যান্য শোয়ের থেকে এর বাজেট পাঁচ হাজার বেশি ছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *