সাইবার হামলার শিকার SBI, ডেটা ফাঁসের আশঙ্কা, আপনার টাকা কি সুরক্ষিত, কী জানাল ব্যাঙ্ক?
কী জানিয়েছে ব্যাঙ্ক?
তবে গ্রাহকদের এই নিয়ে আশ্বস্ত করেছে ব্যাঙ্ক। SBI-এর তরফ থেকে জানানো হয়েছে, তাঁদের অ্যাকাউন্টে জমা টাকা ও ব্যালান্স সুরক্ষিত রয়েছে। ব্যাঙ্কের দাবি, ডেটা লিকের ঘটনায় যে প্রাথমিক তদন্ত করা হয়েছে, তাতে প্রায় ৩,৭৫,০০০টি রেকর্ড খতিয়ে দেখে ৩,৮৯৭টি রেকর্ডে গ্রাহকদের পরিচয় সংক্রান্ত তথ্য পাওয়া গিয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সাহায্যও নেওয়া হয়েছে। তবে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হয়নি।
ঠিক কী ঘটেছে SBI-তে?
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, গ্রাহকদের কিছু ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে পাওয়া যাওয়ার বিষয়টি সামনে এসেছে। এরপর সম্ভাব্য ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সতর্ক করতে উদ্যোগী হয়েছে SBI। ব্যাঙ্ক জানিয়েছে, যাঁদের তথ্য প্রভাবিত হয়ে থাকতে পারে, তাঁদের ইমেল ও WhatsApp-এর মাধ্যমে ব্যক্তিগতভাবে জানানোর ব্যবস্থা করা হয়েছে।