মাইনাস ৭ ডিগ্রি টেম্পারেচারেও থামলেন না, ম্যারাথনে ৪২ কিলোমিটার দৌড়ে চ্যাম্পিয়ান মধ্যমগ্রামের অমিত
এই প্রতিযোগিতায় অল্টিটিউড ম্যারাথনে ৪২ কিলোমিটার দূরত্ব অতিক্রম করার জন্য সময় দেওয়া হয়েছিল ৮ ঘণ্টা। সেখানে অমিত সময় নিয়েছেন মাত্র ৫ ঘণ্টা ৫৮ মিনিট। পাশাপাশি প্রতিযোগিতায় ৪২ কিলোমিটার, ৭০ কিলোমিটারের আলট্রা ম্যারাথন এবং ৫, ১০ ও ২১ কিলোমিটারের বিভাগ রাখা হয়েছিল। এর মধ্যে অমিত বেছে নিয়েছিলেন ৪২ কিলোমিটারের পূর্ণ ম্যারাথন। প্রতিযোগিতা শেষে ফিনিশার মেডেল দিয়ে পুরস্কৃত করা হয় তাঁকে।