মিশরের হামজ়া নায়ক বার্সেলোনায়
প্রতিবারের মতো মরশুম শুরুর আগে জোয়ান গাম্পার ট্রফি খেলল বার্সেলোনা। নতুন করে গড়ে ওঠা কাম্প নৌয়ে এই ম্যাচে বার্সেলোনা ২–১ হারাল মিশরের আল আহলিকে। বার্সেলোনায় নজর কেড়েছেন হামজ়া আবদেলকরিম। মিশরের এই উইঙ্গারকে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলিয়েছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। টিমের প্রথম গোলটি করেন হামজ়াই।বিশ্বকাপে মিশরের হয়ে নজর কেড়েছিলেন হামজ়া। বিশ্বকাপের পরেই সিনিয়র টিমে সই করানো হয় ১৮ বছরের হামজ়াকে।