৩ গোলে এগিয়ে থেকেও ড্র, ছোটদের বিশ্বকাপে অপরাজিত ভারত - 24 Ghanta Bangla News
Home

৩ গোলে এগিয়ে থেকেও ড্র, ছোটদের বিশ্বকাপে অপরাজিত ভারত

Spread the love

গ্রেনাডার বিরুদ্ধে ম্যাচটা ছিল অন্যতম হাড্ডাহাড্ডি। দিনে প্রথম ম্যাচটা ক্যামেরুনের বিরুদ্ধে ২-১ গোলে জেতার পর এই ম্যাচেও জেতার মতো খেলেছিল। কিন্তু তা হাতছাড়া হয়। তাই ড্র করে মাঠ ছাড়লেও ২ পয়েন্ট হারানোর আক্ষেপই বেশি ভারতীয় শিবিরের। ম্যাচ শেষ হওয়ার মাত্র ১১ মিনিট আগেও যে দল ৩-০ ব্যবধানে এগিয়ে রাজত্ব করছিল, মাত্র ৬ মিনিটের রক্ষণের ভুলে সেই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হলো তাদের।

প্রথম মিনিট থেকে আক্রমণ শুরু

ক্যামেরুনকে হারানোর আত্মবিশ্বাস সঙ্গে নিয়েই বিকেলে মেঘলা আকাশের নিচে গ্রেনাডার বিরুদ্ধে শুরু থেকেই ঝড় তোলে ভারতীয় কিশোররা। বাঁশি বাজার সঙ্গে ক্যারিবিয়ানদের নিজেদের অর্ধে রুখে দেয় ভারত। ফল মেলে ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই। ডানদিক থেকে নিবাস মেইতেই ওয়াহেংবামের এক চোখধাঁধানো ইনসাইড থ্রু বল ধরে বক্সে ঢুকে আগুয়ান গ্রেনাডা কিপার খারিন স্টিলকে পরাস্ত করে বল জালে ঠেলে দেন ম্যাকডনিশ এনগাইরাংবাম (১-০)। এরপর প্রথমার্ধে আর লালরেমরুয়াতফেলার দূরপাল্লার শট এবং ম্যাকডনিশের একটি নিশ্চিত হাফ-ভলি গোললাইন থেকে প্রতিহত না হলে ব্যবধান আরও বাড়ত। ১৭ মিনিটে একাই ডিফেন্ডারদের কাটিয়ে ডানপ্রান্ত দিয়ে লালরেমরুয়াতফেলার শটটি পোস্টে লেগে ফিরে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *